বন্ধুর কান ‘কেটে’ নিল বন্ধু! ৫০ টাকার বিবাদে স্ত্রীকে অপমান, প্রতিবাদে হুলুস্থুল
মাত্র ৫০ টাকা নিয়ে বিবাদ দুই বন্ধুর। তার জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, এক বন্ধু অপর বন্ধুর কান কেটে নিতে উদ্যত হল। পাওয়া টাকা চাইতেই কানে কামড় বসিয়ে দেয় বন্ধু।
মাত্র ৫০ টাকা নিয়ে বিবাদ দুই বন্ধুর। তার জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, এক বন্ধু অপর বন্ধুর কান কেটে নিতে উদ্যত হল। পাওয়া টাকা চাইতেই কানে কামড় বসিয়ে দেয় বন্ধু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। অভিযুক্ত পলাতক।

বনগাঁর সুভাষ পল্লির চন্দন বিশ্বাস ও অলোক পালিত দুই বন্ধু। দিন কয়েক আগে অলোকের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিল চন্দন। তার আগে চন্দনের কাছে থেকে ১৫০ টাকা নিয়েছিল অলোক। চন্দন তাঁর স্ত্রী মৌসুমীকে ২০০ টাকা দিয়ে অলোকের বাড়িতে পাঠায়। আর ১৫০ টাকা চেয়ে আনতে বলে।
কিন্তু ওই টাকা দেওয়ার পর ১৫০ টাকা চাইতেই গোল বাধে। মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করে অলোক। অপমানিত হয়ে বাড়ি ফিরে স্বামীকে সব ঘটনা খুলে বলেন মৌসুমী। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে চন্দন আবার অলোকের বাড়িতে যান। তা নিয়েই বচসা শুরু হয়। তা থেকেই হাতাহাতি। সেই সময় চন্দনের ডান কানে অলোক কামড় বসিয়ে দেয় বসে অভিযোগ।
চন্দনের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই দুই বন্ধুকে থামান। রক্তাক্ত অবস্থায় চন্দনকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অলোক পালিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে চন্দন। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে অভিযুক্ত অলোক পালিতের খোঁজ চালাচ্ছে। অলোক ঘটনার পর থেকেই পলাতক।












Click it and Unblock the Notifications