Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শ্রীঘরে! এই ফেসবুক রোমিওর কীর্তি জেনে বিস্মিত পুলিশই

ফেসবুকে চন্দননগর উইমেন্স কলেজের একের পর এক ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় করত মুম্বইয়ের এক ছাত্র। অবশেষে তার প্রেমিকাদের হাতেই ধরা পড়ে গেল সে।

শেষ রক্ষা হল না। এক এক করে চন্দননগর উইমেন্স কলেজের প্রায় ৩০ জন ছাত্রীর হৃদয় হরণ করেছিল সে। কিন্তু সেই প্রেমিকাদের একজনের সঙ্গে দেখা করতে গিয়েই ফাঁস হয়ে গেল সব জারিজুরি। মুম্বইয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বছর বাইশের যুবকটি আপাতত পুলিশের জিম্মায়। পুলিশও তার কীর্তি দেখে থ!

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শ্রীঘরে!

ছুটিতে চন্দননগরে এসেছিল এই গুণধর যুবক। তার সঙ্গে আলাপ হয় এক ছাত্রীর। ফেসবুকে সে আলাপ গড়ায় প্রেমে। ঠিক হয় দেখা করবে দুজনে। যুবকটি বারবার বারণ করা সত্ত্বেও প্রেমিকাটি দেখা করতে এসেছিল তার পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে। প্রথমটায় ভালভাবে না বুঝলেও একটু পরেই ওই পাঁচজনই বুঝতে পারেন এই যুবক তাদের সঙ্গেও ফেসবুকে 'প্রেম' করে।

এরপরই তাকে ওই ছাত্রীরা ভুলিয়ে ভালিয়ে চন্দননগর থানায় হাজির করেন। পুলিশের কাছে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে তারা। দেখতে দেখতে তানায় প্রায় ১৫ জন ছাত্রী জড়ো হয়ে যায়। জানা গিয়েছে প্রত্যেকেই নাকি যুবকটির 'প্রেমিকা'! তাদের সামলাতে রীতিমতো হিমশিম খান পুলিশ কর্মীরা। প্রেমিকাদের কেউ কেউ তখন রাগে গর্জাচ্ছেন, কেউ বা স্বপ্নভঙ্গের হতাশায় কেঁদে ফেলেছেন।

জিজ্ঞাসাবদ করে পুলিশ জেনেছে, প্রথমে চন্দননগর উইমেন্স কলেজের এক ছাত্রীর সঙ্গে তার আলাপ হয়েছিল ফেসবুকে। ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এরপরই সে ওই ছাত্রীর ফ্রেন্ড লিস্টে থাকা বাকিদেরও বিভিন্ন ফেক প্রোফাইল থেকে একের পর এক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে। ওই ছাত্রীরা সেই রিকোয়েস্ট গ্রহণ করলেই পরের ধাপে আসত প্রেমের প্রস্তাব। এভাবেই ৩০ জনের মন চুরি করে অবশেষে ধরা পড়ে গেল সে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+