তিনদিন পর বাড়ি ফিরলেন গড়িয়ার মেস থেকে রহস্য-নিখোঁজ ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্র
তিনদিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন গড়িয়ার মেস থেকে রহস্যজনকভাবে নেখোঁজ হয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং ছাত্র সৌম্যদীপ মাহাতো। বৃহস্পতিবার বিকেলে আচমকাই বাড়ি ফিরে আসেন তিনি।
কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর : তিনদিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন গড়িয়ার মেস থেকে রহস্যজনকভাবে নেখোঁজ হয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং ছাত্র সৌম্যদীপ মাহাতো। বৃহস্পতিবার বিকেলে আচমকাই বাড়ি ফিরে আসেন তিনি। পশ্চিম মেদিনীপুরের বাড়িতে ফিরে তিনি জানান, মানসিক অবসাদে ভুগছিলেন বলে, কিছুদিন দূরে থাকেত চেয়েছিলেন আত্মীয়-বন্ধু-বান্ধবের কাছ থেকে। তাই চলে গিয়েছিলেন। কিন্তু কোথায় গিয়েছিলেন, তা স্পষ্ট করেননি সৌম্যদীপ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।
তিনদিন আগে মেসে মোবাইল ও ওয়ালেট ফেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সৌম্যদীপ। গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করার পর সৌম্যদীপ চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন। পরিবার ও বন্ধুদের কাছে তাঁর হতাশারা কথা তিনি বারবার ব্যক্ত করেন। তারপর তিনদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এই ইঞ্জিনিয়ারিং ছাত্র।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, চাকরি না পাওয়ায় হতাশার কারণেই সৌম্যদীপ কোথাও চলে যেতে পারে। সেই অনুমানই সত্যি হল। সৌম্যদীপ ফিরে আসায় স্বস্তি বাড়িতে। সোনারপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। পুলিশকেও তাঁর ফিরে আসার খবর জানিয়েছে পরিবার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications