মমতার সফরে নাশকতার চেষ্টা! 'অজানা' ড্রোন নিয়ে তদন্ত পুলিশের
মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে শিলিগুড়ি থেকে উদ্ধার একটি ড্রোন। সেটি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ড্রোনটির সঙ্গে নাশকতা যোগও খতিয়ে দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে শিলিগুড়ি থেকে উদ্ধার একটি ড্রোন। সেটি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ড্রোনটির সঙ্গে নাশকতা যোগও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিএসএফ ও ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তাওয়াজোতে ড্রোনটি উদ্ধার করা হয়। রাতে ড্রোনটি মাটিতে পড়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, ড্রোনটি বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল।












Click it and Unblock the Notifications