ভয়াবহ আগুনের গ্রাসে ডোমজুড়ের থার্মোকল কারখানা, এলাকায় ছেয়ে গেল কালো ধোঁয়ায়
ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার ডোমজুড়ের থার্মোকল কারখানায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা কারখানায়। এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার ডোমজুড়ের থার্মোকল কারখানায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা কারখানায়। এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু সেই আগুন বিধ্বংসী রূপ নিয়ে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। হাওড়া ও উলুবেড়িয়া থেকে আরও ইঞ্জিন যায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

শনিবার সকালে মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন লাগে। মূলত গোডাউন ছিল ওই বহুতলে। সেই ঘটনায় সাতজনের মৃত্যু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত। তারপর হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ আগুন লাগল থার্মোকল কারখানায়। মুম্বইয়ের মতো হাওড়ার আগুনও লেভেল-থ্রি ফায়ার বল মনে করছেন আধিকারিকরা।
কী থেকে এই আলাগল লাগল তা এখনও জানা যায়নি। ডোমজুড়ের রাজাপুরে ওই কারখানায় আগুন লাগে। থার্মোকল ও বহু দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো থার্মোকল কারখানাকে গ্রাস করে নেয় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
দমকল ও প্রশাসন আগুন নেভানোর কাজ করছে তৎপরতার সঙ্গে। স্থানীয়রাও হাত লাগিয়েছেন আগুন নেভানোর কাজে। কোনও কর্মী এই ঘটনায় আটকে পড়েছেন কি না, তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছেন দমকল ও প্রশাসনের কর্মীরা। জেলা প্রশাসনের তরফে উদ্ধারকার্যে চটজলদি সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে সর্বাগ্রে। তবে ধোঁয়ার কারণে সমস্যা তৈরি হয়েছে। তা এলাকায় ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীদের প্রাথমিক লক্ষ্য আগুন অ্যারেস্ট করা। যাতে পার্শ্ববর্তী কোনও বাড়িতে বা কারখানায় আগুন ছড়িয়ে না পড়ে, তার চেষ্টা চালানো হচ্ছে।
দমকল সূত্রে জানানো হয়েছে, এখনও আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর খতিয়ে দেখা হবে কী থেকে আগুন লাগতে পারে। এখন আগুন নেভানোই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দমকলকর্মী ও পুলিশকর্মীরা বিধ্বংসী আগুন নেভাতে তৎপরতার সঙ্গে কাজ করছে। এবং আরও দমকল পাঠানো হচ্ছে। এবং জলের জোগানেরও চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে কলকাতার নেতাজিনগরে একটি দোতলা বাড়িতে আগুন লেগে এক বৃদ্ধা প্রয়াত হয়েছেন। শনিবার সকালে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তারপর পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। আগুন নেভানোর পর উদ্ধার হয় এক মহিলার মৃতদের। ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে এবং ঝলসে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। গ্যাসের সিলিন্ডার অক্ষত ছিল। অথচ কী করে আগুন লাগল তা নিয়ে ধন্দে পুলিশ।












Click it and Unblock the Notifications