বিধ্বংসী রূপ নিচ্ছে ট্যাংরায় চামড়ার গুদামের আগুন, তিন দমকলকর্মী গুরুতর অসুস্থ

ক্রমেই বিধ্বংসী রূপ নিচ্ছে ট্যাংরার চামড়ার গুদামের অগ্নিকাণ্ড। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন নেভানোর কাজ চলছে।

ক্রমেই বিধ্বংসী রূপ নিচ্ছে ট্যাংরার চামড়ার গুদামের অগ্নিকাণ্ড। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই আগুন নেভানোর কাজ চলছে। কিন্তু ঘিঞ্জি এলাকার জন্য আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীদের চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।

বিধ্বংসী রূপ নিচ্ছে ট্যাংরায় চামড়ার গুদামের আগুন

Recommended Video

ভয়াবহ অগ্নিকান্ড ট্যাংরার চামড়া কারখানায় |Oneindia Bengali

শনিবার সন্ধ্যায় ট্যাংরার মেহের আলি লেনে আগুন লাগে চামড়ার গুদামে। তারপর সেই আগুন নেভাতে একে একে ২০টি ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় আগু অ্যারেস্ট করতে সম্ভবপর হননি দমকলকর্মীরা। আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আগুন গ্রাস করে গোটা গুদামকে। এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়া। লেলিহান শিখায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

আগুন এতটাই বিধ্বংসী রূপ নেয় যে বড়সড় বিপত্তি এড়াতে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ইঞ্জিন রিফুয়েলিং করতে সেক্টর ফাইভ, হেড কোয়ার্টার ও ধাপা ভেড়িকে কাজে লাগানো হয়। জল সমস্যা তীব্র আকার ধারণ করে। আগুনের উৎস খুঁজতেও গুদামের কাঁচ ভেঙে ঢোকার চেষ্টা করেন দমকলকর্মীরা। কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র যে দমকলকর্মীরা অসুস্থ হয়ে পড়েন ওই ঘিঞ্জির মধ্যে আগুন নেভাতে।

ট্যাংরার ওই গুদামে একের পর এক অংশ আগুন ছড়িয়ে পড়তে থাকে। ওই গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। সে অর্থে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে দমকল আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাতেই।
আগুনের তীব্রতায় গুদামের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে। এর ফলে ট্যাংরার গুদামটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের গাড়িগুলিকে গুদামের সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না ঘিঞ্জি এলাকার জন্য। দমকল আধিকারিকদের কাছে বিরাট চ্যালেঞ্জের হয়ে গিয়েছে এই আগুনের গ্রাস থেকে এলাকাকে রক্ষা করা।

এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে তিনি কথা বলেছেন। কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে দমকল ও পুলিশের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। এখন আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার চেষ্টাই করছেন দমকল কর্মীরা। তারপর আগুনের উৎস খুঁজে আগুন নেভানোর কাজ দ্রুত করবেন দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আসেনি দীর্ঘ সময় পেরিয়ে গেলেও। পার্শ্ববর্তী সমস্ত বাড়ি থেকে সবাইকে বের করে আনা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+