সপ্তমীর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড উল্টোডাঙায়, দাউদাউ আগুনে ভস্মীভূত কারখানা
ঘিঞ্জি এলাকার মধ্যে এই কারখানা। তারপর প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ছিল প্রচুর কাঠ। ওই কাঠ থেকেই তৈরি হত আইসক্রিমের কাঠি।
মহাসপ্তমীর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল আইসক্রিমের কাঠি তৈরির কারখানা। বুধবার উল্টোডাঙার গুরুদাস দত্ত লেনের ওই কারখানায় আগুন লাগে। দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও।

দিনদুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, আগুন ছড়িয়ে পড়তে পারেনি। স্থানীয় বাসিন্দারা সক্রিয় ছিলেন। তারপর সঙ্গে সঙ্গে খবর পেয়েই হাজির হয়ে যায় দমকল। ফলে একঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিক তদন্ত পুলিশ মনে করছে শর্টসার্কিট থেকে এই আগুন লাগে।
ঘিঞ্জি এলাকার মধ্যে এই কারখানা। তারপর প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ছিল প্রচুর কাঠ। ওই কাঠ থেকেই তৈরি হত আইসক্রিমের কাঠি। সেই কারণেই আগুন ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা মজুত ছিল। স্থানীয়গের চেষ্টায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তবে কারখানাটি পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে।
এই কারখানার কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। আদৌ কারখানাটির বৈধ কাগজপত্র ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও দমকল পৃথক পৃথক তদন্ত শুরু করেছে। পুজোর সময় ছুটি থাকায় কেউ ভিতরে ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর নেই।












Click it and Unblock the Notifications