বিধ্বংসী আগুনে ভস্মীভূত মালদহের ভোজ্য তেলের কারখানা

নববর্ষের দিনেই বিধ্বংসী আগুন পুরাতন মালদহের ভোজ্য তেলের কারখানায়। দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা।

মালদহ, ১৫ এপ্রিল : নববর্ষের দিনেই বিধ্বংসী আগুন পুরাতন মালদহের ভোজ্য তেলের কারখানায়। দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে জানানো হয়েছে, কারখানায় পুজো শেষের পরেই এই আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মোমবাতি থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না খতিয়ে দেখা হবে।

বিধ্বংসী আগুনে ভস্মীভূত মালদহের ভোজ্য তেলের কারখানা


এদিন কারখানায় নতুন বর্ষের প্রথম দিনেই পুজো চলছিল। সেই পুজো শেষের পরই আগুন ছড়িয়ে পড়ে। প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় নিমেষেই ছড়িয়ে পড়ে আগুন। এই আগুনের জেরা ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আধঘণ্টার মধ্যেই দমকল কাজ শুরু করে।

কিন্তু কারখানাটির প্রবেশ পথ সঙ্কীর্ণ হওয়ায় দূর থেকেই পাইপ লাগিয়ে জল এনে কাজ করতে হয়। দমকলকর্মীদের নিরলস চেষ্টায় আগুন অ্যারেস্ট করা সম্ভব হয় দ্রুতই। তবে প্রায় পুরো কারখানাটিই ভস্মীভূত হয়েছে। কারখানাটির বৈঝ কাগজপত্র রয়েছে কি না, কি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+