বিধ্বংসী আগুনে ভস্মীভূত কাটোয়ার বস্তার কারখানা, এলাকা ছেয়েছে কালো ধোঁয়ায়
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বস্তার কারখানা। এলাকা ছেয়েছে কালো ধোঁয়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।
পূর্ব বর্ধমান, ১ মে : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বস্তার কারখানা। এলাকা ছেয়েছে কালো ধোঁয়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। একটি বাড়ির ভিতরে ঘিঞ্জি এলাকায় এই কারখানা হওয়ায় আগুন নেভাতে সমস্যা তৈরি হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন নিরন্তর চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনতে ছড়ানো হচ্ছে ফোম।
দু'নম্বর জাতীয় সড়কের ধারে বর্ধমানের কাটোয়ায় এই কারখানা। একটি বাড়ির ভিতরে বস্তা তৈরির কারখানা চলত। বহু দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল খতিয়ে দেখবে কী কারণ এই আগুন।কারখনায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে। এই অগ্নিকাণ্ডে কোনও হতাতের খবর নেই। তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পার্শ্ববর্তী বাড়িগুলিতে।বাড়িগুলি থেকে নিরাপদে বের করে আনা হয়েছে বাসিন্দাদের। বিকেল থেকে লড়াই চলছে আগুন নেভানোর।












Click it and Unblock the Notifications