মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন

বহুতলে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল মল্লিকবাজারে এলাকায়। বুধবার দুপুরে নিউরো সায়েন্সের পাশেই একটি বহুতলে আগুন লাগে।

বহুতলে ভয়াবহ আগুন লেগে আতঙ্ক ছড়াল মল্লিকবাজারে এলাকায়। বুধবার দুপুরে নিউরো সায়েন্সের পাশেই একটি বহুতলে আগুন লাগে। দমকলের ছটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এই ভয়াবহ আগুনের জেরে বহুতলে সৃষ্টি হয়েছে ফাটল। রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন

এই বহুতলের চারতলায় আগুন লাগে। রাবারের গুদাম ছিল চারতলায়। সেখান থেকেই আগুন ছড়ায়। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকলের তরফে ওই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে এক দমকলকর্মী আহত হয়েছেন। তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়। দমকলকর্মীদের তৎপরতায় বহতল থেকে সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

মল্লিকবাজারে যে বহুতলে আগুন লেগেছে, তার গা ঘেঁষেই রয়েছে আরও একটি বাড়ি। সেই বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দমকলকর্মীরা ওই বাড়ির ছাদে উঠেই আগুনের উৎসস্থলে জল দেওয়ার চেষ্টা করছে। আগুনের ফলে সৃষ্টি হওয়া ফাটল থেকেও ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সেই কারণে পার্শ্ববর্তী সমস্ত বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+