‘তাউকটে’র পর মে মাসেই ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়! এবার উৎসস্থল বঙ্গোপসাগর

‘তাউকটে’র পর মে মাসেই ধেয়ে আসতে পারে আরও এক ঘূর্ণিঝড়! এবার কেন্দ্র বঙ্গোপসাগর

আরব সাগর প্রবল শক্তিশালী হয়ে গুজরাট উপকূল অভিমুখে ধেয়ে চলেছে ঘূর্ণিঝড় তাউকটে। মঙ্গলবার সকালেই তা আছড়ে পড়বে পোরবন্দর সংলগ্ন উপকূলে। এই তাউকটেই এ বছরের প্রথম ঘূর্ণিঝড়। সম্প্রতি বঙ্গোপসাগরেও এক ঝড়ের পূর্বভাস দিয়েছিল আমেরিকাকেন্দ্রিক একটি আবহাওয়া সংস্থা। তা ভারতীয় আবহওয়া দফতর মান্যতা দেয়নি।

মে মাসেরই শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়!

মে মাসেরই শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়!

এরই মধ্যে আরবসাগরে তাউকটের আগমন ঘটেছে। আর ২৪ ঘণ্টার মধ্যে তা আছড়ে পড়বে ভারতের পশ্চিম উপকূলে। এরই মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিযে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। এই মাসেরই শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আন্দামান সাগর সংলগ্ন পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকেই ওই ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা।

বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঝঞ্ঝার সম্ভাবনা

বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঝঞ্ঝার সম্ভাবনা

বেসরকারি আবহাওয়া সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০ থেকে ২৫ মে-র মধ্যে বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঝঞ্ঝার সম্ভাবনা বাড়ছে। ওই ক্রান্তীয় ঝঞ্ঝার মধ্যে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার সম্ভাবনাও থাকবে। সামগ্রিক পরিস্থিতিতে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি এবং তা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।

দ্রুত মৌসুমী বায়ুকে বাংলায় ঢুকিয়ে দেবে ঘূর্ণিঝড়

দ্রুত মৌসুমী বায়ুকে বাংলায় ঢুকিয়ে দেবে ঘূর্ণিঝড়

পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে যদি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়, তবে এবারও সেই ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুকে দ্রুত পশ্চিমবঙ্গে প্রবেশ করাতে পারে। নিম্নচাপ সৃষ্টি হলেই মৌসুমী বায়ু প্রবেশ করে যেতে পারে আন্দামানে। আর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা দ্রুত মৌসুমী বায়ুকে বাংলায় ঢুকিয়ে দিতে পারে। শুরু হতে পারে বর্ষার বৃষ্টি।

বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় বাসা বাঁধে অভিমুখ কোন দিকে

বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় বাসা বাঁধে অভিমুখ কোন দিকে

আর পূর্ব বা মধ্য বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় বাসা বাঁধে তবে তা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ধেয়ে এসে হানা দিয়ে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ওড়িশা উপকূলে। অর্থাৎ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বাসা বাঁধলে, তা বাংলাদেশ-পশ্চিমবঙ্গ-ওড়িশার অভিমুখেই ধেয়ে আসতে পারে। তবে তা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। আবহাওয়া দফতর এখনও এমন কোনও পূর্বাভাস দেয়নি এবং বেসরকারি সংস্থার পূর্বাভাসকে মান্যতা দেয়নি।

ঘূর্ণিঝড় তউকটের পর কোন ঝড় ধেয়ে আসতে পারে

ঘূর্ণিঝড় তউকটের পর কোন ঝড় ধেয়ে আসতে পারে

আরব সাগরে বাসা বাঁধা ঘূর্ণিঝড় তাউকটে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রর্মে পরিণত হয়েছে। একদিনের মধ্যেই এই ঝড় স্থলভাগে প্রবেশ করবে। এরপর ঘূর্ণিঝড় 'ইয়াস' ধেয়ে আসবে। পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে যদি মে-র শেষ সপ্তাহে কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়, তবে তার নাম হবে 'ইয়াস'। এবার সাগর দিয়ে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় 'ইয়াস'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+