কোচিং সেন্টারে ঢুকে ছাত্রীকে কোপাল ‘প্রেমিক’ সহপাঠী, স্থানীয়দের হাতে ধৃত

কোচিং সেন্টারে ঢুকে ছাত্রীকে কোপাল ‘প্রেমিক’ যুবক। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই সহপাঠী হামলা চালায় বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনা, ৬ ডিসেম্বর : কোচিং সেন্টারে ঢুকে ছাত্রীকে কোপাল 'প্রেমিক' যুবক। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই সহপাঠী হামলা চালায় বলে অভিযোগ। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হালিশহরে। তবে ছাত্রীকে কোপানোর পরে পালানোর চেষ্টা করে শেষরক্ষা হয়নি, স্থানীয় জনতার হাতে ধরা পড়ে যায় সে। এরপর বেধড়ক মারধরের পর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় স্থানীয় এক সেন্টারে কোচিং নিতে গিয়েছিলেন ওই ছাত্রী। তারই এক সহপাঠী আমচকাই কোচিং সেন্টারে ঢুকে ছাত্রীটির উপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র নিয়ে ছাত্রীটিকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ছাত্রী। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় বাকি সহপাঠীরা। শিক্ষকও কিছু বুঝে উঠতে পারেননি। শেষমেশ পালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে যায় ওই ছাত্র।

কোচিং সেন্টারে ঢুকে ছাত্রীকে কোপাল ‘প্রেমিক’ সহপাঠী, স্থানীয়দের হাতে ধৃত

গুরুতর জখম ছাত্রীটিকে কল্যাণীর জেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কেন এই হামলা চালাল ওই তরুণ? ছাত্রীটির পরিবারের অভিযোগ, গত তিন বছর ধরে তাঁদের মেয়েকে উত্যক্ত করে আসছিল ওই যুবক। প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ছাত্রীটি তা প্রত্যাখ্যান করায় যুবক ওই হামলা চালায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে কী কারণে এই হামলার ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+