সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার যুবক
সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চার যুবক।
সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার চার যুবক। পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকা গতকাল সন্ধ্যা বেলায় পর্ণশ্রীর দুই বন্ধুর সঙ্গে পার্টি করে বের হয়। সেখানে যোগ দেয় একবালপুরের আরও দুই যুবক। ড্রিঙ্কস পার্টির পর তারা ভুকৈলাশ রোডে যায়।

অভিযোগ, সেখানে চারজন ওই নাবালিকাকে ধর্ষণ করে। গতকাল রাতভর নিখোঁজ থাকার পর এদিন সকালে পর্ণশ্রী থানায় গিয়ে অভিযোগ জানায় পরিবার। তার ভিত্তিতে এদিন সন্ধেঁয় ওই চার জনকে ইকবালপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ইকবালপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, অমরজিৎ চৌপাল ওরফে রাহুল (২১), মনোজ শর্মা (২৫), ঋত্বিক রাম (১৯), ও বিকাশ মল্লিক (২৪) চার অভিযুক্তকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। এবং নাবালিকার বয়ানও নেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত বিকাশ মল্লিক বিবাহিত। একটি বাচ্চা রয়েছে। তার আত্মীয় হল ঋত্বিক। ঝাড়খন্ডের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে কলকাতায় এসেছে।












Click it and Unblock the Notifications