মায়ের কোল থেকে ছিনিয়ে তুলে আছাড় ১১ মাসের শিশুকে, মর্মান্তিক-কাণ্ড গোপালনগরে

মর্মান্তিক-কাণ্ড! হঠাৎ ছুটে এসে স্থানীয় এক যুবক মায়ের কোল থেকে কেড়ে নিয়েছিল ১১ মাসের শিশুকে। তারপরই তুলে আছাড়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।

মর্মান্তিক-কাণ্ড! হঠাৎ ছুটে এসে স্থানীয় এক যুবক মায়ের কোল থেকে কেড়ে নিয়েছিল ১১ মাসের শিশুকে। তারপরই তুলে আছাড়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ওই ঘটনায় অভিযুক্ত যুককে গ্রেফতার করেছে।

মায়ের কোল থেকে ছিনিয়ে তুলে আছাড় ১১ মাসের শিশুকে, মর্মান্তিক-কাণ্ড গোপালনগরে

মর্মান্তিক এই ঘটনা উত্তর ২৪ পরগনার গোপালনগরে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ধন্দে পড়েছে, কেন এমন ঘটাল ওই যুবক। তবে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেছেন ওই যুবক মানসিক বিকারগ্রস্থ। সেই বিকার থেকেই এই সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে।

গোপালনগরের শুভরত্নপুরের বাসিন্দা অঞ্জনা মুণ্ডা। ছেলেকে নিয়ে একাই থাকতেন। স্বামী ভিনরাজ্যে থাকতেন কর্মসূত্রে। মঙ্গলবার বাড়ির সামনেই ১১ মাসের ছেলেকে নিয়ে বসেছিলেন অঞ্জনা। তখনই গৃহবধূর উপর চড়াও হয় উত্তম মুণ্ডা নামে ওই যুবক। অঞ্জনার কোল থেকে ছিনিয়ে নেয় শিশুকে। মা কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে আছাড় মারে চিকিৎসকরা। মৃত শিশুটির নাম শর্মিলা মণ্ডল।

ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে পারেনি কেউ। এরপরই প্রতিবেশীরা ছুটে এসে ধরে ফেলে উত্তমকে। এরপর উত্তম-মধ্যম দিয়ে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গোপালনগর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ খতিয়ে দেখছে, কেন এমন ঘটাল ওই যুবক। এর পিছনে কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+