ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাওড়ায় মৃত্যু বালিকার
ফের শহরে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। একাধিক জায়গায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
ফের শহরে থাবা বসাতে শুরু করেছে ডেঙ্গি। একাধিক জায়গায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাওড়ার বাসিন্দা ৮ বছরের অখ্যাতি দাসের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।

বালিকার বাড়ি শিবপুরের বোটানিক্যাল গার্ডেন এলাকায়। ২৯ তারিখ জ্বরে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল সে। চিকিৎসকরা জানান ডেঙ্গিতে আক্রান্ত সে। অবস্থার ক্রমশ অবনতি হলে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় অখ্যাতি দাসের।
এই এলাকার বাসিন্দাদের অভিযোগ করে তাদের এলাকা নিয়মিত পরিষ্কার না হওয়ার কারণেই মশার উপদ্রব বাড়ছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাওড়া পুরসভা। তাদের দাবি করে যে এলাকা নিয়মিত পরিষ্কার করা ও মশা মারার স্প্রে করা হয়।












Click it and Unblock the Notifications