পরনে জিন্স-টি শার্ট, বাঁশবাগানে পড়ে মুণ্ডহীন দেহ, ধানক্ষেতে উঁকি দিতেই আঁতকে উঠলেন
সচরাচর বিশাল বাঁশ বাগানে কেউ যান না। নির্জন ওই বাঁশ বাগানে এদিন গ্রামের লোকজনদের চোখ উঠল কপালে। বাঁশঝাড়ের মধ্যে পড়ে রয়েছে এক যুবকের দেহ।
সচরাচর বিশাল বাঁশ বাগানে কেউ যান না। নির্জন ওই বাঁশ বাগানে এদিন গ্রামের লোকজনদের চোখ উঠল কপালে। বাঁশঝাড়ের মধ্যে পড়ে রয়েছে এক যুবকের দেহ। ধড় টুকু রয়েছে, মুণ্ডু নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ তল্লাশি শুরু করার পর মুণ্ডু উদ্ধার হয় পাশের ধানক্ষেত থেকে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের চাঁদনগরে। পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই দেহটি স্থানীয় কারও নয়। অন্য কোথাও খুন করে নির্জন ওই জায়গায় ফেলে যাওয়া হয়েছে।
প্রমাণ লোপাটের জন্য এবং যাতে খুন হওয়া ওই দেহ শনাক্ত করা না যায়, সেজন্য ধড় থেকে মুণ্ডু আলাদা করে দেওয়া হতে পারে। তা ফেলাও হয় ধানক্ষেতের মধ্যে। অন্তত ১০ থেকে ১২ দিন আগে ওই যুবককে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশী থানায় কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না জানার চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরণে ছিল জিন্সের প্যান্ট, টি-শার্ট। প্যান্টের পকেটে ২০০০ টাকার নোট ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। ওই কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মনে করছে ওই কাগজ থেকে বেরিয়ে আসতে পারে কোনও সূত্র।












Click it and Unblock the Notifications