মুর্শিদাবাদে নৌকাডুবি! মহিলা ও শিশুসহ নিখোঁজ ১২, উদ্ধারে এনডিআরএফ

বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভৈরব নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গিয়েছে। শিশু ও মহিলাসহ প্রায় ১২জন এখনও নিখোঁজ।

মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদে! ঝোড়ো হাওয়ায় বহু যাত্রী-সহ ডুবে গেল একটি যাত্রীবাহী নৌকা। অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না।

মুর্শিদাবাদে নৌকাডুবি! মহিলা ও শিশুসহ নিখোঁজ ১২, উদ্ধারে এনডিআরএফ

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের গরীবপুরে। সন্ধার আগে স্থানীয় ভৈরব নদীতে প্রায় ৭০-৮০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল নৌকা। মাঝনদীতে যাত্রীসহ নৌকাটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন সেইসময় প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। সেই উল্টোপাল্টা হাওার দাপটেই নৌকাটি ভারসাম্য হারায়।

যাত্রীদের অনেকেই সাঁতড়ে পারে উঠে আসেন বলে জানা গিয়েছে। বাকি বেশ কয়েকজন উদ্ধার করেছেন স্থানীয়রাই। কিন্তু, এখনও বেশ কয়েকজন মহিলা ও শিশুসহ প্রায় ১২ জন মতো নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে।

তবে উদ্ধারকাজ চলতে চলতে রাত হয়ে যাওয়ায় পর্যাপ্ত আলোর অভাবে অসুবিধায় পড়েছেন উদ্ধারকারীরা। সেই সঙ্গে তাদের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। রাত বাড়তে থাকার সঙ্গে সঙ্গে বাড়ছে ঝড়ের দাপটও। সেইসঙ্গে রয়েছে বৃষ্টিও। ফলে উদ্ধার কাজের গতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এলাকায় অল্প সময়ের মধ্যেই এই নৌকোডুবির কথা ছড়িয়ে পড়ে। নিখোঁজরা বেশিরভাগই স্থানীয় বাসিন্দা হওয়ায়, লোকমুখে খবর পৌঁছায় তাদের বাড়িতেও। নদীর পারে ভিড় করেছেন উদ্বিগ্ন আত্মীয় পরিজনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+