SIR নথির নাম করে ডেকে খুন! উদ্ধার টুকরো টুকরো দেহাংশ, গ্রেফতার বিএলও-সহ ২

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। এক যুবককে SIR সংক্রান্ত কাগজপত্রের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে। ভয়ঙ্কর এই ঘটনায় এক বিএলও-সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই বিএলও-র নাম রিজওয়ান হাসান মণ্ডল, ওরফে মন্টু।

SIR -

মৃত ওই যুবকের নাম নাসির আলি, বয়স ৩৬। তিনি বাদুড়িয়ার পাপিলা এলাকায় থাকতেন, সেখানেই তাঁর বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাসিরের কাছে একটি ফোন আসে। সেই ফোনকলে জানানো হয় যে, SIR-এর জন্য আধার এবংভোটার কার্ডের জেরক্স কপি নিয়ে তাড়াতাড়ি দেখা করতে হবে। ফোনকারী ওই ব্যক্তি নিজেকে এইআরও (AERO) হিসেবে পরিচয় দেন। তারপরই তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যান নাসির। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। মোবাইলেও অনেকবার যোগাযোগ করা সত্ত্বেও কোনও খবর পাওয়া যায়নি তাঁর। কোনোরকম খোঁজ না পেয়ে, পরের দিন পরিবারের লোকজন বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করে।

তল্লাশি করার পরের দিন চাতরা এলাকার একটি খাল থেকে নাসিরের মোটরবাইক এবং জুতো উদ্ধার হয়। কিন্তু তারপরেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তদন্তে নেমে পুলিশ পাপিলা ২২ নম্বর বুথের বিএলও নাম রিজওয়ান হাসান মণ্ডল, ওরফে মন্টু এবং সাগর গাইন নামে আরও একজনকে গ্রেফতার করে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলার পরে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

পুলিশি জিজ্ঞাসাবাদ করার পর বাদুড়িয়ার একাধিক খাল এবং ব্রিজের নীচে তল্লাশি চালানো হয়। আর সেখান থেকেই উদ্ধার হয় তিনটি প্যাকেটবন্দি দেহাংশ। যা দেখে রীতিমত হতবাক হয়ে যায় পুলিশ। তবে এখনও পর্যন্ত নাসিরের মাথার অংশ উদ্ধার হয়নি।

কেন এরকম নৃশংস খুন করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এরকম ভয়ঙ্কর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+