মালদহে গৌড় এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি, সর্বস্ব খোয়ালেন দুই বিধায়ক
ফের চলন্ত ট্রেনে ডাকাতি। যাত্রীদের সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। বাদ গেলেন না ট্রেমের কামরায় থাকা দুই বিধায়কও। ফের প্রশ্ন উঠে গেল রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।
মালদহ, ৬ জানুয়ারি : ফের চলন্ত ট্রেনে ডাকাতি। যাত্রীদের সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। বাদ গেলেন না ট্রেমের কামরায় থাকা দুই বিধায়কও। অন্যান্য যাত্রীদের মতো দুই বিধায়ক আসিম মেহবুব ও সমর মুখোপাধ্যায়ও সর্বস্ব খোয়ালেন। ফের প্রশ্ন উঠে গেল রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।
বৃহস্পতিবার রাতে চলন্ত ট্রেনের কামরায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মালদহের। গৌড় এক্সপ্রেসের এসি কামরায় এই ডাকাতির ঘটনা ঘটে। এই কামরাতেই ছিলেন মালদহের দুই বিধায়ক। একজন চাঁচচেলর বিধায়ক আসিফ মেহবুব ও রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। ডাকাত দল তাঁদের কাছ থেকে পরিচয় পত্র থেকে শুরু করে এটিএম কার্ড, মোবাইল, লাপটপ, নগদ টাকা-সহ সর্বস্ব লুঠ করে নিয়ে যায়।

অনান্য যাত্রীদের কাছ থেকেও নগদয় টাকা ও গয়না হাতিয়ে নিয়ে যায় ডাকাতরা। আগ্নেয়াস্ত্র নিয়ে উঠেছিল জনা চারেকের ওই ডাকাত দল। মিনিট দশেকের অপারেশন চালিয়ে মালদহ স্টেশনের আগে তারা চলন্ত ট্রেন থেকে নেমে যায়। গৌড় এক্সপ্রেস মালদহ স্টেশনে পৌঁছলে জিআরপি থানায়া অভিযোগ দায়ের করেন দুই বিধায়ক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications