একাদশ-দ্বাদশের পর এবার নবম-দশম! সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে SSC-এর ফলাফল
একাদশ, দ্বাদশের পরীক্ষার ফলাফল আগেই বেরিয়েছে। শুধু নবম, দশমের ফলাফল বেরোনো বাকি ছিল। অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। একাদশ ও দ্বাদশের ফলপ্রকাশ হলেও ডাক পাননি অনেক চাকরিহারা ব্যক্তিরা। তাই তাঁরা নবম-দশমের ফল প্রকাশের অপেক্ষায় আছেন। আজ সন্ধ্যা ৬ টায় প্রকাশিত হতে চলেছে এসএসসির নবম, দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল।

দুর্নীতির অভিযোগের কারণে কোর্ট পুরো প্যানেল বাতিল করেছিল। প্রায় ২৬ হাজার মানুষের চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট আবার নতুন করে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই হয়েছিল পরীক্ষা। শিক্ষকদের সাথে সাথে নতুন করে আবার পরীক্ষা নিতে বলা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। শীঘ্রই সেই পরীক্ষাও হবে। এর মধ্যেই আজ সন্ধ্যা ৬ টায় হবে নবম ও দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এখন চলছে ডকুমেন্ট ভেরিফিকেশন। আগামী ২৬ নভেম্বর থেকেই শুরু হবে ইন্টারভিউয়ের প্রক্রিয়া। ঠিক এরমধ্যেই আজ সন্ধ্যা ৬ টায় প্রকাশিত হতে চলেছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। নবম ও দশমের শূন্য পদের সংখ্যা ২৩,২১২। লিখিত পরীক্ষা ৬০ নম্বরে হয়েছিল। পরীক্ষার্থীরা এখন অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করে আছেন।
আবার একাদশ ও দ্বাদশের ফল প্রকাশের পরপরই অনেক অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল যে, অনেক অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসেছেন।এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাঁরা অযোগ্য রয়েছেন তাঁদের প্রত্যেকের নাম সহ পরিচয় বিস্তারিত তথ্য দিয়ে বের করতে হবে। এই বিতর্কের মাঝেই আজ সন্ধ্যায় হতে চলেছে ফলপ্রকাশ। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ।












Click it and Unblock the Notifications