List of Train Cancelled: ৯১ টি ট্রেন পরিষেবায় প্রভাব! হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকে বাতিল বহু ট্রেন
List of Train Cancelled: পাঞ্জাবে কৃষক আন্দোলনের জেরে একগুচ্ছ ট্রেন বাতিল! হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে এমন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি বেশ কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে।
একধিক দাবিতে রেল রোকোর (Rail Roko) ডাক দিয়েছেন পাঞ্জাবের কৃষকদের একাংশ। একেবারে রেল লাইনে বসেই চলছে বিক্ষোভ। আর এই বিক্ষোভের (Punjab Farmer Protest) কারনে ফিরোজপুর ও অম্বালা ডিভিশনে ব্যাপক প্রভাব পড়েছে। সম্পূর্ণ স্তব্ধ রেল চলাচল। আর এর প্রভাব গোটা দেশেই পড়েছে।

ওই লাইনের উপর দিয়ে যায় এমন একাধিক ট্রেন (List of Train Cancelled) দেশজুড়েই বাতিল করা হয়েছে। বাংলা থেকে ছাড়ে এমন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে এই বিষয়ে (List of Train Cancelled) বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের তরফে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেন নম্বর ১৩১৫১ - কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩৭৯ - শিয়ালদহ-অমৃতসর এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৩০০৫ - হাওড়া-অমৃতসর এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩১১ - হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। নর্দান রেলওয়ের আম্বালা ক্যান্টনমেন্ট- ফিরোজপুর ক্যান্টনমেন্ট বিভাগে কৃষক বিক্ষোভ কর্মসূচির জেরেই আজ শুক্রবার এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
আজ শুক্রবারের জন্যে ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled) করলেও অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা বলে জানানো হয়েছে রেলের তরফে। অন্যদিকে আম্বালা এবং ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকেও কোনও ট্রেন ছাড়বে না। এমনটাই জানা গিয়েছে।
অমৃতসর-দিল্লি রেল লাইনেও ব্যাপক প্রভাব পড়েছে। জানা গিয়েছে, ৯১ টি ট্রেন (List of Train Cancelled) পরিষেবার ব্যাপক পড়েছে এই আন্দোলনের জেরে। দিল্লি থেকে ছাড়ে এমন একাধিক ট্রেন বাতিল থাকছে। এমনকি ঘুরপথেও চালানো হচ্ছে বেশ কয়েকটি ট্রেনকে।
উল্লেখ্য, বন্যায় ব্যাপক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে পাঞ্জাবের কৃষকদের। বিশেষ আর্থিক প্যাকেজ, ঋণ মুকুব সহ একাধিক দাবিতে শুরু হয়েছে কৃষক আন্দোলন। যেখানে সে রাজ্যের ১৯ টি কৃষক সংগঠন যোগ দিয়েছে। দাবি মানা না হলে আরও বৃহত আন্দোলনের (List of Train Cancelled) ডাক দেওয়া হয়েছে।
তবে হঠাত করে একগুচ্ছ ট্রেন শিয়ালদহ-হাওড়া স্টেশন থেকে ট্রেন বাতিল (List of Train Cancelled) হওয়ার কারনে সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা।












Click it and Unblock the Notifications