'পরিবর্তনের ৯ বছর', মমতার দুর্দমনীয় নেতৃত্বকে সেলাম জানিয়ে বুক বাঁধছেন নেতারা! টুইটে সামিল কারা
৩৪ বছর রাজ্য শাসন করে তখন বাংলার মাটিতে জামি পোক্ত করে ফেলেছে বাম প্রশাসন। সেই জায়গায়, একজন জননেত্রীর নেতৃত্বে একটি আঞ্চলিক দল লড়াই করে ছিল বাংলার বুকে। আর ১৩ মে ২০১১ সালে ইতিহাস লিখে ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 'পরিবর্তন' এনেছিল রাজ্যে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের তখত দখলের ৯ বছর পূর্তি।

মমতার বার্তা
' আজ ঐতিহাসিক ১৩ই মে। ২০১১ সালে এই দিনে দীর্ঘ ৩৪ বছরের সরকারের অবসান ঘটিয়ে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেন। গত নয় বছর ধরে আমরা বাংলার মা, মাটি, মানুষের উন্নয়নে ব্রতী ছিলাম, এবং আগামীদিনেও রাজ্যের অগ্রগতির জন্য সবরকম পদক্ষেপ নেব - এটাই আমাদের অঙ্গীকার ', তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বার্তা দিয়েছেন পরিবর্তনের ৯ বছর পূর্তী উপলক্ষ্যে।

ফিরহাদ হাকিমের বার্তা
তৃণমূলের দাপুটে নেতা তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমও এই ঐতিহাসিক দিনের কথা স্মরণ করে লেখেন,' বাংলার দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে মানুষের সমর্থনে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও মানুষের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে চলেছেন এবং আগামী দিনেও করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন'।

মদন মিত্রের বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মসনদে বসেছিলেন সেদিন তাঁর ছায়াসঙ্গী ছিলেন মদন মিত্র। আজ সেই স্মৃতি উস্কে তিনি টুইটারে লেখেন, ' পশ্চিমবঙ্গে অত্যাচারী বাম সরকারের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাবড় জয়কে চিহ্নিত করে ১৩ মে। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তাঁর প্রতিশ্রুতিবদ্ধতা আগামী দিনেও একই থাকবে।'

গৌতম দেবের বক্তব্য
'গর্বের নয় বছর, ঐতিহ্যের নয় বছর, উন্নয়নের নয় বছর, স্বপ্নের নয় বছর ', ২০১১ সালে মমতার অন্যতম যোদ্ধা তৃণমূল নেতা গৌতম দেব এমনই বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications