৯ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় রসগোল্লা বানাল বাংলার এই জেলা
নদিয়া বানিয়েছে ৯ কেজির রসগোল্লা যা বিশ্বের সবচেয়ে বড় বলে দাবি করা হচ্ছে। এতবড় রসগোল্লা সারা বিশ্বে আর কোথাও বানানো হয়েছে বলে কেউ দাবি করেনি কোনওদিন।
কয়েকদিন আগেই ওড়িশার সঙ্গে লড়াইয়ে জিতে বাংলার রসগোল্লা জিআই বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন পেয়েছে। মিষ্টিপ্রেমী বাঙালিদের কাছে এ এক বড় পাওনা। এই স্বীকৃতিকে স্মরণীয় করে রাখতে নদিয়ার দুটি সেলফ হেল্প গ্রুপ অভাবনীয় উদ্যোগ নিয়েছে।

এই দুই সংস্থা মিলে বানিয়েছে ৯ কেজির রসগোল্লা যা বিশ্বের সবচেয়ে বড় বলে দাবি করা হচ্ছে। এতবড় রসগোল্লা সারা বিশ্বে আর কোথাও বানানো হয়েছে বলে কেউ দাবি করেনি কোনওদিন। ফলে এটাই বিশ্বের সবচেয়ে বড় রসগোল্লা, তাতে সন্দেহ নেই।
জানা গিয়েছে, এর জন্য প্রয়োজন পড়েছে ১৫০ কেজি চিনি, সাড়ে পাঁচ কেজি ছানা, চারশো গ্রাম ময়দা। ছানা ছাড়া এই রসগোল্লার ওজন হবে ৬ কেজি। তারপর তা রসে ভিজে আরও তিন কেজি বেড়ে গিয়েছে।

নদিয়ার এই সেলফ হেল্প গ্রুপ জানিয়েছে, এই রসগোল্লা বানিয়ে তাঁরা শ্রদ্ধা জানিয়েছে মিষ্টি নির্মাতা হারাধন মন্ডলকে। যাঁকে তাঁরা বলছেন রসগোল্লার জনক। অন্তত বাংলায় তাঁর হাত ধরেই রসগোল্লার বিবর্তন হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও ১৮৬৮ সালে নবীন চন্দ্র দাসের হাত ধরে বাংলায় রসগোল্লার পথ চলা শুরু হয়েছিল বলে জানা যায়।
তবে নদিয়ার ফুলিয়ার মানুষ তা মানতে রাজি নন। রসগোল্লা বানানোর উদ্যোক্তাদের মধ্যে একজন জানিয়েছেন, রসগোল্লার আবিষ্কার ফুলিয়াতেই হয়েছে। পরে তিনি কলকাতা গিয়ে নবীন দাসের সংস্পর্শে আসেন। পরে নবীন দাস তা জনপ্রিয় করে তোলেন।
তর্ক যাই থাক, ঘটনা হল এতবড় রসগোল্লা বানানোর পর নদিয়ায় অন্তত ৪০০ জনকে তা খাওয়ানো হয়েছে। যারা রসগোল্লা বানানো দেখতে এসেছিলেন তাদেরই মূলত এই রসগোল্লার টুকরো মুখে পুরে দেওয়া হয়েছে। আর এভাবেই রসগোল্লার স্বীকৃতি উদযাপিত হয়েছে নদিয়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications