বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জন মৎসজীবীর দেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার জুবির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে বৃহস্পতিবার ভোররাতে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সেখানেই ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় এই উদ্ধার হওয়া ট্রলার থেকে ৯ জনের দেহ উদ্ধার হলেও ১ জন নিখোঁজ বলে খবর। পরিস্থিতি পরিদর্শন করতে রাতেই ফ্রেজারগঞ্জ পৌঁছন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ।

বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় ৯ জন মৎসজীবীর দেহ উদ্ধার

ঘটনা বুধবার ভোর পাঁচটার। সেই সময় বকখালীর রক্তেশ্বরী চড়ের কাছে প্রচণ্ড ঢেউয়ে বারোজন মৎসজীবীকে সঙ্গে নিয়ে হৈমবতী নামে ট্রলারটি উল্টে যায়। এদিকে, তখন ১২ জন মৎসজীবীর মধ্যে ২ জনকে উদ্ধার করা যায়। ২ জনকেই জীবীত অবস্থায় উদ্ধার করা যায়। এরপর বাকি ১০ জন মৎসজীবী নিখোঁজ হন। পরবর্তীকালে বৃহস্পতিবার ভোররাতে ৯জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন এখনও নিখোঁজ।

ঘটনার জেরে পুলিস, সুন্দরবন পুলিশ, কোস্ট গার্ড সম্মিলিতভাবে সমুদ্রে তল্লাশি অভিযান শুরু করে। খোঁজ শুরু হয় গভীর সমুদ্রে। নামখানার দশমাইল থেকে উদ্ধার অভিযানে নামে ১৪ টি মৎসজীবী ট্রলার। ১০ ঘণ্টা ধরে চলে তল্লাশি, খোঁজ। পরবর্তীকালে ১০ ঘণ্টার টানা প্রচেষ্টায় উদ্ধার হয় ওই ট্রলার। ঘটনাস্থল থেকে ৯ জন মৎসজীবীর দেহ পর পর উদ্ধার হয়।

জানা গিয়েছে, মৃত মৎসজীবীরা মহারাজগঞ্জ, পাতিবুনিয়া, হরিরামপুর, দেবনিবাস, শিবপুর, রাধানগরের বাসিন্দা। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য তেহদুলিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রের পথে যেতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় ব্যপক চাঞ্চল্য় তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+