পিকনিক সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৮, জখম ১১

পিকনিক সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট জনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১১ জন।

নদিয়া, ১৫ জানুয়ারি : পিকনিক সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১১ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক পাঁচ জন। আহতদের সবাইকে শক্তিনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন নদিয়ার দিগনগর থেকে ২০ জনের দল পিকনিক করতে যায় বেথুয়াডহরিতে। সেখানে পিকনিক সেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তাঁরা বাড়ি ফিরছিলেন সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা । উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পিকনিক ফেরত গাড়িটির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের।

পিকনিক সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৮, জখম ১১

দুটি গাড়ির সংঘর্ষে বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কর্যে হাত লাগান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল পরে তাঁদের স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে।

পুলিশ জানিয়েছে মৃত ও আহতরা সকলেই দিগনগরের বাসিন্দা। নিহতদের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতলে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+