7th pay commission DA Hike: কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ'র ফারাক ৩৯ শতাংশ! তীব্র আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের
7th pay commission DA Hike: উৎসবের মরশুমে বড় উপহার মোদী সরকারের! দীপাবলির আগেই তিন শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ বুধবার লক্ষ্মীপুজোর দিনেই এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করল সরকার। এতদিন ৫০ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই সিদ্ধান্তে ডিএ বৃদ্ধি বেড়ে হল ৫৩ শতাংশ।
ফলে এখন থেকে ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (7th pay commission DA Hike) । উপকৃত হবেন লক্ষাধিক পেনশনভোগীও।ফলে মোদী সরকারের এহেন ঘোষণায় খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে। অন্যদিকে মোদী সরকারের এহেন সিদ্ধান্তে বাংলার রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Govt Employee) সঙ্গে আরও বাড়ল ডিএ'র পার্থক্য।

কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ'র (State Govt DA) ফারাক ছিল এতদিন ৩৬ শতাংশ। কিন্তু কেন্দ্র তিন শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিতেই রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে হল ৩৯ শতাংশ। এই অবস্থায় ক্রমশ ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। আর তাই আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি।
দীর্ঘদিন ধরেই বকেয়কা ডিএ'র দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। হাইকোর্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে যুগান্তকারী নির্দেশ দিয়েছে। কিন্তু এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলা এখনও বিচারাধীন। অন্যদিকে ডিএ'র দাবিতে কখনও লাগাতার অনশন আবার কখনও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মচারী সংগঠন।
#WATCH | Delhi: Union Minister Ashwini Vaishnaw says, "Union Cabinet has approved a 3% hike in DA for central government employees and Dearness Relief for pensioners. A total of Rs 9448 Crores annually will be added to the paycheck of central government employees..." pic.twitter.com/8S5BpcgWEt
— ANI (@ANI) October 16, 2024
কিন্তু কোনও কাজ হয়নি। এই অবস্থায় কেন্দ্রের সিদ্ধান্তে ফের রাজ্যের সঙ্গে ডিএ'র ফারাক বাড়ল। আর তাতে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কো-অর্ডিনেশন কমিটির এক নেতা বাংলা এক সংবাদমাধ্যমকে জানান, ন্যায্য দাবি থেকে সরকার বঞ্চিত করছে। পুজোর ছুটি মিটলেই আন্দোলন আরও তীব্র হবে। কার্যত রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি কো-অর্ডিনেশন কমিটির। ওই নেতার দাবি, সরকার আমাদের পথে বসিয়ে দিয়েছে। এই বিষয়ে আন্দোলনই একমাত্র পথ বলে হুঁশিয়ারি।
জানা যাচ্ছে, অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত বেতন দেওয়া হবে। অর্থাৎ কালীপুজোর আগেই ঢুকে যাবে এই টাকা। তিনমাসেের টাকা এরিয়ার হিসাবেও দিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। উৎসবের আবহে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications