জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রায়গঞ্জে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩ তম স্বাধীনতা দিবস। উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হল স্বাধীনতা দিবস।

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩ তম স্বাধীনতা দিবস। উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হল স্বাধীনতা দিবস।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা আর্মড পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়।

জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রায়গঞ্জে ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন

জেলার মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। জেলার সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তিনি।

এরপরই শুরু হয় জেলার বিভিন্ন শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, অপরদিকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭৩ তম স্বাধীনতা দিবস। প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+