Eastern Railway: শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে ৭২ টি স্পেশাল ট্রেন, বাড়ানো হচ্ছে বগির সংখ্যাও

Eastern Railway zone: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! সামনেই গঙ্গাসাগর (gangasagar 2025 mela)। পৌষ সংক্রান্তিতে সাগরের জলে ডুব দিয়ে পুণ্য লাভে কয়েক লাখ মানুষ ভিড় জমান। শুধু বাংলা থেকেই নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা গঙ্গাসাগরে আসেন। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর তাই মোক্ষ লাভের আসাতেই মানুষ ভিড় জমান। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রবাদের অনেকটাই বদল হয়েছে।

ভক্তদের সুবিধার্থ বাড়ানো হয়েছে যান বাহনের সংখ্যা। চালানো হয় বাড়তি ট্রেনও। এবারও অন্যথা হচ্ছে না। যাত্রীদের সুবিধায় শিয়ালদা শাখায় (Sealdah Railway Station) একাধিক পদক্ষেপ করল পূর্ব রেল (Eastern Railway zone)৷

local train

শিয়ালদহ দক্ষিণ লাইনে একাধিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস অর্থাৎ জানুয়ারির ১০ তারিখ থেকে এবার মেলা শুরু হচ্ছে। যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। তার আগে থেকেই দলে দলে মানুষ সাগর যান। সে কথা মাথায় রেখেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ১২ থেকে ১৬ জানুয়ারি অন্তত ৭২ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও লোকাল ট্রেনগুলিতে বাড়ানো হচ্ছে বগির সংখ্যা।

তাতে অনেকটাই ভিড় সামাল দেওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। এরপরেও যদি ভিড় ব্যাপক হয় তা সামাল দেওয়ার জন্যেও ব্যবস্থা রাখা থাকছে। যেমন নামখানা এবং শিয়ালদহ স্টেশনে একটি ১২ বগির খালি রেক ব্যাকআপ হিসাবে রাখা থাকবে।

হঠাত প্রয়োজনে এই ট্রেন চালানো হবে। সম্প্রতি গঙ্গাসাগর হিসাবে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন রেল আধিকারিকরা। সেখানেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। শিয়ালদহ ছাড়াও যে সমস্ত স্টেশনে ভিড় হয় খুব সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকছে। রেলের স্বেচ্ছাসেবক বাহিনী সহ বিশেষ ক্যাম্প খোলা হবে। এছাড়াও পর্যাপ্ত জল, আলো, চিকিৎসার ব্যবস্থাও থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়তি সিসি ক্যামেরা সহ নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাও রাখা থাকবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে একাধিক টিকিট কাউন্টার খোলা থাকবে বলেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিপুল যাত্রী চাপ সামাল দিতে কাকদ্বীপে অতিরিক্ত পাঁচটি এবং নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। এছাড়াও ওই লাইনেও গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টারের থাকছে বলেও জানানো হয়েছে। ফলে সমস্যা মেটাতে যাবতীয় ব্যবস্থা রেল আগাম সেরে ফেলছে বলেই জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+