৭০ হাজার শঙখ বাজবে, লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ধুতি পাঞ্জাবি পরবেন নরেন্দ্র মোদী
লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন নীরগুনানন্দ মহারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে। তবে তিনি এখনও আমন্ত্রণ জানানোর জন্য দেখা করার সময় দেননি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেডে ২৪ তারিখের সেই অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ অনুষ্ঠানে দুটি মঞ্চ থাকবে। একটিতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যটিকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও থাকবেন শঙ্করাচার্য ও অন্যান্যরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

বেলা সাড়ে ১১ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রেডে আসবেন। তিনি নিজেও গীতাপাঠে অংশ নেবেন। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য দিল্লিতে যাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসবেন। এই কথা জানিয়েছেন। এটা কোনওভাবেই রাজনৈতিক অনুষ্ঠান নয়। এমনই জানিয়েছেন নীরগুনানন্দ মহারাজ।
প্রধানমন্ত্রী বাংলায় সাধু- সন্তদের নিয়ে গীতা পাঠে আগ্রহ জানিয়েছেন। সমস্ত সনাতন পরম্পরা মেনে এই কর্মসূচি হবে। প্রায় ৭০ হাজার শঙখ বাজানো হবে। মোট ১৩ টি ট্রেন ভাড়া করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে ধুতি ও পাঞ্জাবি পরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই পোশাকেই প্রধানমন্ত্রী আসবেন বলে খবর। মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বই ব্রিগ্রেড প্যারেড গ্রাউন্ডে কর্মসূচির সূচি ঘোষণা হবে।
ওই দিন কর্মসূচি শুরু হবে বেলা ১০ টা থেকে । ১১ টার পর প্রধানমন্ত্রী ব্রিগেডে এসে পৌঁছাবেন। কাজী নজরুল ইসলামের গান সেখানে হবে। শনিবার ভূমিপুজো হবে ব্রিগেডে। তারপর সেখানে মঞ্চ বাঁধার কাজ হবে। ইতিমধ্যেই পুরী মন্দিরের ধ্বজ কলকাতায় এসে গিয়েছে বলে খবর। ব্রিগেডে সেই ধ্বজ স্থাপন করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গীতাপাঠ অনুষ্ঠানে কি আসবেন? সেই প্রশ্ন ঘুরছে। তিনি এলে প্রধানমন্ত্রীর সঙ্গেই এক মঞ্চে তিনি উপস্থিত হবেন। ওই দিন রাজ্যে টেট পরীক্ষা রয়েছে। তাই নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে তীব্র ক্ষোভ জানানো হচ্ছে। এই টেট পরীক্ষা ওই দিন না করার অনুরোধ জানানো হয়েছে মহারাজদের তরফ থেকে। কিন্তু সেই কথা শোনা হবে কী না, জানা নেই।












Click it and Unblock the Notifications