দিঘায় নিখোঁজ হওয়ার দু'দিন পরে দেহ মিলল সাত বছরের আবিরের
নিখোঁজ হওয়ার দুদিন পর পাওয়া গেল সাত বছরের আবির ধারার দেহ। সোমবার সকালে দিঘার মেরিনা ঘাটে ভেসে আসে তার দেহ।
নিখোঁজ হওয়ার দুদিন পর পাওয়া গেল সাত বছরের আবির ধারার দেহ। সোমবার সকালে দিঘার মেরিনা ঘাটে ভেসে আসে তার দেহ। শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল আবির।

শনিবার তাকে দিঘার জগন্নাথ ঘাটে সৈকতে বসিয়ে রেখে সমুদ্রে স্নান করতে গিয়েছিল তার বাবা রঞ্জিত ধারা ও মা প্রতিমা ধারা। তারা যান হুগলি জেলার জাঙ্গিপাড়া থেকে। তাদের সঙ্গে আসেন এলাকার আরও অনেকে। আরও কয়েকটি বাচ্চার সঙ্গে ছেলেকে বসিয়ে রেখে সমুদ্রে স্নান করতে গিয়েছিল তার বাবা মা। শনিবার দুপুরে।
স্নান করে উঠে এসে ছেলের দেখা পাননি তারা। চারদিকে খোঁজ করে ছেলের সন্ধান না পেয়ে দিঘা থানায় নিখোঁজ ডাইরি করা হয়। তারা সন্দেহ করেন যে তাদের ছেলেকে কেউ নিয়ে গিয়েছে।
এদিন সকালে দিঘার মেরিনা ঘাটে ভেসে আসে আবির ধারার দেহ। অনেকক্ষণ বাবা-মা না আসায় একাই সমুদ্রে নেমে গিয়েছিল আবির। ঢেউ সামলাতে না পেরে সে ভেসে গিয়েছিল সমুদ্রে।












Click it and Unblock the Notifications