পুরুলিয়ায় বাজ পড়ে মৃত ৭ জন, আহত ৩

পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের।

পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। আহত হয়েছেন তিনজন। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে বরাবাজার, পারা, সাঁওতাল ডিহি এবং চাকলতোড় এলাকায় ওই সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরাবাজার এলাকায় মৃত্যু হয়েছে দুজনের। চাকলতোড় এলাকায় চাষ করার সময় একজনের মৃত্যু হয়েছে।

পুরুলিয়ায় বাজ পড়ে মৃত ৭ জন, আহত ৩

এদিন সকাল থেকেই ‌পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জন্য এই বৃষ্টি বলে জানান প্রশাসনের আধিকারিকরা।

গতকাল দিঘা এলাকায় উদয়পুর সৈকতে স্নান করার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক পর্যটকের। এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হতে দিঘা এলাকায় সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।

পুরুলিয়া জেলার প্রশাসন সূত্রে জানা গেছে, বরাবাজার এলাকায় রাউতোড়া গ্রামের নিলীমা মাহাত ও সুন্দরী কর্মকার এবং রায়ডি এলাকায় মতিলাল মাহাত নামে এক বৃদ্ধ বাজ পড়ে মারা গেছেন। সাঁওতাল ডিহি এলাকায় বকিবস্তিতে নিমাই সিং ও চকিরবন‌ এলাকায় মীরা মাহাত নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

এছাড়া হুগলি জেলার পান্ডুয়া এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে বাজ পড়ে। এদিন দুপুরে সুন্দর বন এলাকায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+