বিষমদ খেয়ে গলসিতে মৃত সাত, অসুস্থ বহু
সোমবার রাতে মদ্যপান করে বাড়ি ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন বেশ স্থানীয় যুবক সঞ্জয় রুই দাস। অবস্থা ক্রমশ অবনতি ঘটায় সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয়কে।
বর্ধমান, ৩ জানুয়ারি : ফের বিষমদের বলি রাজ্যে। বিষমদ খেয়ে মৃত্যু হল সাতজনের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩০। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসি থানার রামগোপালপুর অঞ্চলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযুক্ত মদ বিক্রেতার খোঁজ শুরু করেছে পুলিশ। অনুমান ঘটনার পরেই এলাকা ছাড়া অভিযুক্ত বিক্রেতা।
জানা গিয়েছে, সোমবার রাতে মদ্যপান করে বাড়ি ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন বেশ স্থানীয় যুবক সঞ্জয় রুই দাস। অবস্থা ক্রমশ অবনতি ঘটায় সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয়কে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে মৃত্যু হয় তার। শুধু সেই নয়, এক এক করে অনেকেরই অবস্থার অবনতি ঘটায় স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই সোমবার রাতেই মৃত্যু হয় আরও একজনের। আজ মঙ্গলবার সকালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই দিনের পর দিন রমরমিয়ে মদ বিক্রি হচ্ছে এলাকায়। এই বিষয়ে এলাকার বাসিন্দারা পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। শেষমেশ ক্ষুব্ধ এলাকার মানুষ বেশ কয়েকবার বেআইনি মদের ঠেক ভেঙে দেওয়ার পরেও অবস্থার কিছু উন্নতি হয়নি। নতুন করে ফের বেআইনি মদের ঠেক এলাকায় তৈরি হয়ে গিয়েছে বলেই দাবি এলাকাবাসীর। শুধু তাই নয়, এদিনে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ কিংবা আবগারি দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। এমনকি, দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ।
যদিও এলাকা মানুষের সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ। তাদের পালটা দাবি, এমন কোনও অভিযোগ আসা মাত্রই কড়া হাতে ব্যবস্থা নেওয়া হয়। যদিও পুলিশের পালটা অভিযোগ, এলাকার মানুষের একাংশের যোগসাজসেই এলাকায় বাড়বাড়ন্ত বেআইনি মদ বিক্রেতাদের। অন্যদিকে এলাকার মানুষের দেরিতে আসার অভিযোগ অস্বীকার করে পুলিশের পালটা দাবি, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications