লালন শেখ কাণ্ডে রক্ষা কবচ পেল সিবিআই, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের
লালন শেখ কাণ্ডে রক্ষা কবচ পেল সিবিআই, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের
লালন শেখ কাণ্ডে রক্ষাকবচ পেল সিবিআই। বুধবার আদালতে শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই অফিসার যেহেতু একাধিক মামলার তদন্ত করছেন তাই ৭ সিবিআই অফিসারকে গ্রেফতার করা যাবে না। লালন শেখ কাণ্ডে সিবিআই তদন্ত চালিয়ে যাবে। কিন্তু ৭ সিবিআই অফিসারকে গ্রেফতার করা যাবে না। সেই সঙ্গে লালন শেখের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কল্যাণীর এইমস হাসপাতালেই হবে ময়নাতদন্ত।

সিবিআইকে রক্ষা কবচ
সিবিআইকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। লালন শেখকে সিবিআই খুন অভিযোগ করে এফআইআর দায়ের করেছিলেন তাঁর স্ত্রী। হাইকোর্টে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। সেই মামলায় বুধবার হাইকোর্ট জানিয়েছে আপাতত ৭ সিবিআই অফিসারকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। তবে লালনের পবিরারে অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্ত চালিয়ে যাবে। যেহেতু সিবিআই অফিসাররা রাজ্যে একাধিক মামলার তদন্ত করছেন তাই তাদের এখনই গ্রেফতার করা যাবে না।

দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ
এদিকে লালন শেখের দ্বিতীয়বার ময়নাতদন্তের মন্তের নির্দেশ দিয়েছে আদালত। কল্যাণী এইমসের এবার ময়নাতদন্ত করা হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর আগে রামপুরহাট হাসপাতাল ময়না তদন্ত হয়েছিল লালন শেখের। সেই ময়না তদন্তের পর েদহ নিতে অস্বীকার করে তার পরিবার। ময়নাতদন্তের কাগজ তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোহ পরিবারের। পরে পুলিশের আশ্বাসে তারা দেহ নিয়ে কবরস্থ করার প্রক্রিয়া শুরু করেছিলেন। তারপরে আবার ময়না তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

লালন শেখের স্ত্রীকে পার্টি করার নির্দেশ
এই জনস্বার্থ মামলায় লালন শেখের স্ত্রীকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। লালন শেখের স্ত্রী ইতিমধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর করেছে রামপুরহাট থানায়। সিবিআইয়ের মারেই লালন শেখের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তিনি। লালন শেখকে নাকি এমন ভাবে মারা হয়েছিল তিনি দাঁড়াতে পারছিলেন না। এমনকী লালন শেখের জিভও কাটা ছিল বলে দাবি করেছেন তাঁর স্ত্রী।

সিআইডি তদন্তের নির্দেশ
বগটুই কাণ্ডে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন কীভাবে সিবিআই হেফাজতে মারা গেল লালন শেখ? বগটুই গ্রামের বাসিন্দারা এবং লালনের পরিবার সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন। তারপরেই গতকাল রাতে নবান্নের পক্ষ থেকে লালন হত্যাকাণ্ডের সিআইডি তদন্তের নির্দেশ দেয়।












Click it and Unblock the Notifications