মালদহে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭

গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ দুটি জায়গায় অভিযান চালায়।

গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ দুটি জায়গায় অভিযান চালায়। এরপর তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এছাড়া দুটি জায়গা অভিযান চালানোর সময় ৭ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পাওয়ার সাথে সাথে সুস্থানি মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দেওয়ার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

মালদহে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৭

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা একই জায়গার বাসিন্দা। ধৃতদের নাম, ওয়াসিম মোমিন (২৫)। নজরুল শেখ (৪৫) এবং আহমেদ শেখ (১৯)। কালিয়াচক থানার যদুপুর, ভাগলপুর এলাকায় বাড়ি ধৃতদের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে সুস্থানি মোড় এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় এরা যুক্ত ছিল। ধৃত অয়াসীম মোমিনের নামে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। বেশ কিছু দিন ধরেই পলাতক ছিল। অবশেষে অয়াসীম শেখ এবং তার দলবলকে ধরতে সক্ষম হয় ইংরেজবাজার থানার পুলিশ।

অন্যদিকে ইংরেজবাজার থানার ক্রাইম মনিটরিং গ্রুপের একটি দল আগ্নেয়াস্ত্র সহ আরও চারজনকে গ্রেপ্তার করে। ইংরেজ বাজারের বাধাপুকুর এলাকায় হানা দিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের নাম, শেখ কামরুল (২৭), বাবলু শেখ (২৫), মহাবুল শেখ (২৬) ও অভিজিৎ সাহা (২৪)। এদের বাড়ি ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকায় এরা বসবাস করত । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। সোমবার ধৃত ৭ জনকে মালদা জেলা আদালতে নিয়ে আসে ইংরেজবাজার থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+