খুব শীঘ্রই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন! জমা পড়তে চলেছে পে কমিশনের রিপোর্ট

খুব তাড়াতাড়ি জমা পড়তে চলেছে পে কমিশনের রিপোর্ট। বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার এদিন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে সাক্ষাত করেন।

খুব তাড়াতাড়ি জমা পড়তে চলেছে পে কমিশনের রিপোর্ট। রাজ্যের বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার বৃহস্পতিবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে সাক্ষাত করেন। সেই বৈঠক শেষে বেরিয়েই তিনি জানিয়েছেন, বৈঠক ইতিবাচক হয়েছে। তিনি রিপোর্ট জমা করতে চলেছেন। যার অর্থ খুব শীঘ্রই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জমা পড়তে চলেছে পে কমিশনের রিপোর্ট

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী অমিত মিত্র ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখানেই সরকারি কর্মীদের বেতন কাঠামো ও অবসরপ্রাপ্তদের পেনশন নিয়ে আলোচনা হয়েছে। এবার রিপোর্ট জমা করার পালা।

চার বছর আগে বেতন কমিশন গঠিত হলেও তার মেয়াদ ছিল মাত্র ছয় মাস। তারপর এতদিন পেরিয়ে গেলেও কমিশনের সুপারিশ জমা পড়েনি। তবে সেই জটিলতা এবার কাটতে চলেছে।

প্রসঙ্গত, বেতন বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অনেকদিন ধরেই অসন্তোষ রয়েছে। যার প্রভাব এবারের ভোটে পোস্টাল ব্যালটে পড়েছে। সরকারি কর্মীরা ভোট বাক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেই ক্ষোভ প্রশমিত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+