বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন এপার বাংলার ৬৫ মৎস্যজীবী
কলকাতা, ২১ ডিসেম্বর: ৬৫ জন ভারতীয় মৎস্যজীবীকে তাদের ট্রলার-সহ মুক্তি দিল বাংলাদেশ। সে-দেশের রাষ্ট্রপতির ভারত সফরের সময় ঢাকার এই সৌজন্যমূলক পদক্ষেপে খুশি দিল্লি।
যে ৬৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে, তাঁদের চলতি বছরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগর থেকে গ্রেফতার করেছিল বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, এঁরা জলসীমা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন।

ওই মৎস্যজীবীরা গ্রেফতার হওয়ার পরই নড়েচড়ে বসেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। দীর্ঘ আলাপ-আলোচনা চালিয়ে শেষ পর্যন্ত তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মৎস্যজীবীরা সবাই কাকদ্বীপ, কুলতলি, নামখানার বাসিন্দা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ৩৫ জন মৎস্যজীবী এখনও বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন বলে খবর।












Click it and Unblock the Notifications