বিকেলেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ৫০ কিমি বেগে বইল ঝড়

গরম থেকে অব্যাহতির কোনও লক্ষণ আপাত দৃষ্টিতে মিলছে না। সকাল থেকেই প্রখর রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। আলিপুরের হাওয়া অফিস সতর্কতা জারি করে দিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

গরম থেকে অব্যাহতির কোনও লক্ষণ আপাত দৃষ্টিতে মিলছে না। সকাল থেকেই প্রখর রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আলিপুরের হাওয়া অফিস এদিন সতর্কতা জারি করে দেয়, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝড় আছড়ে পড়বে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে বলে জানান আবহবিদরা। সেইমতো বিকেল হতেই আছড়ে পড়ল কালবৈশাখী।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এখনই বড়সড় ঝড়ের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় এই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় বিকেলে ঝড় বয়ে যাবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই ঝড়ের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

বিকেলেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ৬০ কিমি বেগে ঝড়? কী সতর্কবার্তা দিল হাওয়া অফিস?

আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই কলকাতা ও শহরতলির জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা নেই। তবে পাঁচ জেলায় কালবৈশাখীর প্রভাব পড়তে পারে শহরে। তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+