আকাশে উড়বে ড্রোন, কলকাতাজুড়ে অন্তত ৬০ মিছিলে নজরদারি বহুতল থেকেও! বিশেষ সতর্কতা হাওড়াতে
Ram Navami 2025: আগামীকাল রবিবার পালিত হবে রামনবমী। উৎসব ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। রামনবমী উপলক্ষে রাজ্য পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এদিকে, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি পুলিশি ব্যবস্থার করা হয়েছে। কলকাতা, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জেলা সমতল, উত্তর দিনাজপুরের ইসলামপুর, কোচবিহার ও মালদায় বড় আকারে রামনবমী (Ram Navami 2025) উদযাপন হয়।

এই উৎসব উপলক্ষে কোনও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও পুলিশের মোতায়েন করা হচ্ছে। এছাড়াও উৎসবের সময় ড্রোনের সাহায্যে বিশেষ নজরদারি চালানো হবে। সমস্ত বড় বড় বহুতলের উপর থেকেও পুরো রাম নবমীর মিছিলের উপর পুলিশ নজর চালাবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা সহ গোটা বাংলাজুড়ে কোনও নিরাপত্তায় খামতি রাখতে চাইছে না রাজ্য পুলিশ প্রশাসন।
একই সঙ্গে উৎসবের মরশুম কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সামাজিক গণমাধ্যমের ওপরও করা নজরদারি রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
ইতিমধ্যেই নাকা চেকিং এর পাশাপাশি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই ব্যাপক পুলিশি নজরদারি চলছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানান, "রামনবমী ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।"
Ram Navami 2025: কলকাতায় ৬০ টি মিছিল
কলকাতায় গত বছর ছোট বড় সব মিলিয়ে ৬০ টি মিছিল হয়েছিল। এবারও তাই থাকবে বলে মনে করা হচ্ছে। আর সে কথা মাথায় রেখেই রবিবার কলকাতায় সাড়ে ৩ থেকে ৪ হাজার পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে একাধিক উচ্চপদস্থ আধিকারিককেও ময়দানে নামানো হচ্ছে। সবাইকে ইতিমধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
Ram Navami 2025: বিশেষ সতর্ক চন্দননগর-হাওড়ায়
রামনবমী উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি উত্তরপাড়া শহরে রাম নবমী উপলক্ষে মিছিলের রুট পরিদর্শন করলেন। মাখলা সেবা সদন থেকে হিন্দমোটর দেশবন্ধু পার্ক পর্যন্ত রুট পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন ডি সি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এ সি পি আলী রেজা, আই সি উত্তরপাড়া, আই সি ডানকুনি।
পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি রামনবমী মিছিলের আয়োজক কমিটির কর্তারা। অন্যদিকে হাওড়াতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশের ব্যাপক নজর থাকবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications