পরীক্ষা কেন্দ্রে ৬০ জনকে ঢুকতে না দেওয়া নিয়ে তোলপাড় বালুরঘাট

পরীক্ষার কেন্দ্রে সময়ের মধ্যে আসতে না পারার জন্য ৬০ জন পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিল না পুলিশ। ঘটনাটি ঘটেছে বালুরঘাট হিলি জাতীয় সড়কের বিএড কলেজ।

পরীক্ষা কেন্দ্রে ৬০ জনকে ঢুকতে না দেওয়া নিয়ে তোলপাড় বালুরঘাট

সমস্ত পরীক্ষাথীরা সকলে মিলে পুলিশের বিরুদ্ধে এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকে। ৬০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়ার কারণে তারা রাস্তা অবরোধ করে। এই ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে পরে বালুরঘাট শহর জুড়ে বিএড কলেজ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসে ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র সহ কম ব্যাট ফোর্স।

৩০ মিনিট ধরে পথ অবরোধ ছিল রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এরপর পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ উঠে । যদিও পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জের কথা অস্বীকার করেছে।

প্রসঙ্গত সারা রাজ্যের পাশাপাশি আজ বালুরঘাট ব্লকের ১৭ টি পরীক্ষা কেন্দ্রে আবগারী দপ্তরের কনস্টেবল পদের পরীক্ষা চলছিল সেই সময় বেশ কিছু পরীক্ষাথী দেরি করে আসার ফলে তাদেরকে সেন্টারে ঢুকতে দেয়নি পুলিশ। এই ৬০জন পরীক্ষাথী তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+