বর্ধমানে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার বাবার বন্ধু

কলকাতা, ১২ মে : বর্ধমানে এক ছয় বছরের শিশুকন্যার উপর পাশবিক অত্য়াচর চালানোর অভিযোগ উঠল এক দুর্বত্তের বিরুদ্ধে। অভিযোগ শিশুকন্যাটিকে প্রথমে ধর্ষণ ও তারপরে খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত হিসাবে মেয়েটির বাবার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

দুই নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামালপুরে। সহদেব মুদি নামে ধৃত অভিযুক্ত সেদিন রাতে আর এক বন্ধুর সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়েছিল। সেদিন এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে রাত হয়ে যাওয়ায় খুন হওয়া মেয়েটির বাড়িতেই থেকে যায় বাবার দুই বন্ধু।

বর্ধমানে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ

সেই রাতে নিজের ঠাকুরদার সঙ্গে মেয়েটি শুয়েছিল। অভিযোগ এরপর গভীর রাতে মেয়েটিকে নিজের স্বামীর পাশে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন ঠাকুমা। সেই বাড়িরই আর একটি ঘরে ঘুমিয়ে ছিল বাড়িতে আসা তাঁর ছেলের দুই বন্ধু।

চিকিৎসাধীন ধর্ষিতা কিশোরীকে হাসপাতালেই ফের ধর্ষণ

৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা ৬৮ বছরের বৃদ্ধের

সারা রাত খুঁজে না পেয়ে বাড়ি সকলে হন্যে হয়ে পড়েন। এরপরে ভোরের আলো ফুটতেই পাশের দামোদর নদীর পাশে ঝোপের মধ্য থেকে শিশুকন্যাটির দেহ উদ্ধার হয়।

পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় মেয়েটির বাবার বন্ধু ওই দুই ব্যক্তি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরায় সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। আর এক অভিযুক্তকে এখনও জেরা করে চলেছে পুলিশ।

ঘটনার জেরে গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+