পরকীয়া জেনে ফেলাতেই কি মালদহে প্রাণ গেল শিশুর, ঘনীভূত রহস্য

পরকীয়ার কারণেই কি পথের কাঁটা শিশুটিকে সরিয়ে দেওয়া হল? অভিযোগের আঙ্গুল তুলেছেন স্ত্রীর দিকে। সাড়ে ছয় বছরের শিশুকে জলে ডুবে খুন করার মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

পরকীয়ার কারণেই কি পথের কাঁটা শিশুটিকে সরিয়ে দেওয়া হল? অভিযোগের আঙ্গুল তুলেছেন স্ত্রীর দিকে। সাড়ে ছয় বছরের শিশুকে জলে ডুবে খুন করার মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। রাজ সরকার নামে এক শিশুর জলে ডুবে মৃত্যু হয়।

পরকীয়া জেনে ফেলাতেই কি মালদহে প্রাণ গেল শিশুর, ঘনীভূত রহস্য

শিশুটির পিতা স্বরূপ সরকারের অভিযোগ স্ত্রীর পরকীয়ার কারণে পথের কাঁটা সরিয়ে দিতে ছেলেকে খুন করেছে। যদিও মা লিপি বর্মন সরকার বলেন অভিযোগ ভিত্তিহীন। তিনি জানান দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হয়েছে তার ছেলের।

জানা গিয়েছে, ১০ বছর আগে মালদার মঙ্গল বাড়ির বাসিন্দা স্বরূপ সরকার এর সাথে বিয়ে হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপনের অর্জুনপুর এর বাসিন্দা লিপি বর্মনের সাথে। স্বরূপ সরকারের অভিযোগ তার স্ত্রীর অন্য এক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে। এবং বেশ কিছুদিন ধরে তার স্ত্রী বাপের বাড়ি তপনের অর্জুনপুরে থাকে। তার ছেলের মৃত্যু হয় অর্জুনপুরে একটি পুকুরে। পুকুরে ডুবে মৃত্যু হয় তাদের সাড়ে ছয় বছরের ছেলে রাজ সরকারের।

স্বরুপ সরকারের আরও অভিযোগ করেন পথের কাঁটা সরানোর জন্যই ছেলেকে জলে ডুবিয়ে মারা হয়েছে। যদিও এ বিষয়ে তপন থানায় মৌখিক অভিযোগ জানালেও এখনও লিখিত অভিযোগ করেননি। অপরদিকে মৃত শিশুর মা লিপি বর্মন সরকার জানান বাড়ির পাশে একটি পুকুর ছিল সেই পুকুরে তার ছেলে জলে ডুবে মৃত্যু হয়। আজ সকালে বালুরঘাট জেলা হাসপাতালে মৃত শিশুর ময়নাতদন্ত করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+