রাজ্যে ঝড়-ঝঞ্ঝার রাতে মৃত ৬, আজকের আবহাওয়া কেমন থাকবে! জেনে নিন
কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় গতকাল দুপুর থেকেই ছিল আকাশের মুখ ভার। সময় এগোতেই কালো মেঘ ঢেকে ফেলে আকাশ।
কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় গতকাল দুপুর থেকেই ছিল আকাশের মুখ ভার। সময় এগোতেই কালো মেঘ ঢেকে ফেলে আকাশ। শুরু হয় অঝোর বৃষ্টি। ঝড়ঝঞ্জার জেরে দক্ষিণ বঙ্গের একাধিক জায়গায় মৃত্যু হয় অনেকের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বেনাচাপড়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। উত্তর চব্বিশ পরগনায় শ্যামনগরে বাজ পড়ে ও দেওয়াল চাপা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনজনের।

এদিকে, বৃষ্টিতে খানিক স্বস্তি নামলেও রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্যোগের কবলে পড়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের দাপটে খানিক ব্যহত হয় শিয়ালদহ শাখার রেল চলাচল। আলিপুর আবহাএয়া দফতর জানাচ্ছে , বুধবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, বুধবার গোটাদিনই ঝোড়ে হাওয়া বইবার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উল্লেখ্য,গতকাল সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বিকেল গড়াতেই বাড়তে থাকে বৃষ্টির দাপট। অন্যদিকে, জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দাপট ছিল ঝড়ের। প্রসঙ্গত পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যায়। আজও সেই বৃষ্টির দাপট একই থাকবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications