বেপরোয়া যানের বলি ৬, উত্তাল ইলামবাজার-জয়পুর, ৬ টি লরিতে ভাঙচুর
বীরভূমের ইলামবাজারে ব্রেক ফেল করে ট্যাক্সি স্ট্যান্ডে ঢুকে পড়ল বাস। পর পর ধাক্কায় মৃত ৫। বাঁকুড়ার জয়পুরে বালি বোঝাই লরির চাকায় পিষ্ট কিশোর।
বীরভূম ও বাঁকুড়া, ১৪ জানুয়ারি : দুই জেলায় দুই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়। বীরভূমের ইলামবাজারে ব্রেক ফেল করে ট্যাক্সি স্ট্যান্ডে ঢুকে পড়ল বাস। পর পর ধাক্কায় প্রাণ হারাল ৫ জন। আহত হয়েছেন অনেকে। বাঁকুড়ার জয়পুরে বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হল। এই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ৬টি লরিতে।
বোলপুর থেকে জয়দেব মেলায় যাচ্ছিল বাসটি। সেইসময় ইলামবাজারের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ট্যাক্সি স্ট্যান্ডে। পর পর তিনটি ট্যাক্সিতে ধাক্কা মারে বাসটি। এই ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকেই। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি প্রচন্ড গতিতে ছিল। সেই অবস্থাতেই ট্যাক্সি স্ট্যান্ডে ঢুকে পড়ে। যাত্রীরা প্রাণে বাঁচার জন এদিক-ওদিক ছুটে শুরু করেন। রাস্তায় পড়ে গিয়েও অনেকে আহত হয়েছেন। তারপর বাস ও ট্যাক্সির ধাক্কা তো ছিলই। স্থানীয়রাই উদ্ধার কার্যে হাত লাগান প্রথমে। হাসপাতালে পাঠানো হয় আহতদের। পুলিশ এসে দেহগুলি ময়নাতদন্তে পাঠায়।
অন্যদিকে একটি বালি বোঝাই লরির ধাক্কায় কিশোরের মৃত্যুর পর অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা লরিতে ভাঙচুর চালায়। শুধু ঘাতক লরি নয়, অন্যা আরও পাঁচটি লরিতে ভাঙচুর চালায় জনতা। অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয়।












Click it and Unblock the Notifications