দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার, ছাপা হয়েছে রাজ্যেই,স্টিকার লাগানো এসবিআইয়ের, ধৃত ৫

রাজ্যেই ছাপা হচ্ছে নতুন ২০০০ টাকার জাল নোট। বৃহস্পতিবার খাস কলকাতার ফ্যান্সি মার্কেট থেকে নতুন দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে।

কলকাতা, ২ মার্চ : বৃহস্পতিবার খাস কলকাতার ফ্যান্সি মার্কেট থেকে নতুন দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের অনুমান এই নোটগুলি ছাপানো হয়েছে রাজ্যেই। সূত্রের খবর, সএই নোটের বান্ডিলগুলোতে এসবিআই-এর স্টিকারও লাগানো রয়েছে।

এদিন জয়েন্ট সিপি (ক্রাইম) বিশাল গর্গ সাংবাদিকদের জানান, ধৃত পাঁচ যুবক সকাল ১১ টা নাগাদ মোবাইল ফোন কিনতে ফ্যান্সি মার্কেটে যায়। ফোন কেনার পর দোকানদারকে টাকা দিলে, দোকানদারের সন্দেহ হয় নোটগুলি জাল বলে। এরপর পুলিশে খবর দেওয়া হলে ওয়াটগঞ্জ থানার পুলিশ এই পাঁচ জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে মোট ৫৭ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

 দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার, ছাপা হয়েছে রাজ্যেই,স্টিকার লাগানো এসবিআইয়ের, ধৃত ৫

এই পাঁচ বন্ধু হাওড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অনুমান এই যে বিশাল অঙ্কের জাল নোট উদ্ধার হয়েছে তা রাজ্যেই ছাপানো হয়েছে। তবে এনিয়ে নিশ্চিত কোনও প্রমাণ আপাতত মেলেনি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই এই বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ। কোনও জাল নোটের চক্র এই ঘটনায় যুক্ত কি না তাও জানার চেষ্টা করা হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এক্ষেত্রে নোটের বান্ডিলগুলোর বেশ কয়েকটিতে এসবিআই-এর স্টিকার লাগানো রয়েছে।

উল্লেখ্য, নোট বাতিলের পর বাজারে নতুন ২০০০ টাকার নোট আনে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি এই নোট জাল করা কঠিন। সহজেই ধরে ফেলা যাবে। যদিও তারপরও দেশের বিভিন্নি প্রান্তে জাল ২০০০ টাকার নোটের খবর এসেছে। তবে ২০০০ টাকার জাল নোটে এত বড় অঙ্কের টাকা দেশের কোথাও থেকে এর আগে হয়েছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। রাজ্যে যদি নতুন ২০০০ টাকার জাল নোট তৈরির কারখানা থেকে থাকে তা কোথায় তা জানাটাই এখন পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+