তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ, ৫০০ কর্মী যোগ দিলেন শাসক দলে
তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ, ৫০০ কর্মী যোগ দিলেন শাসক দলে
দল বদলের ধারা অব্যাহত দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পাঁচশোর বেশি মহিলা কর্মী সমর্থক। জানা গিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী যে বিজেপির কর্মসূচি ছিল এদিন ছিল তার শেষ দিন। এদিনই দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম সংলগ্ন এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা মিলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন।

সেই রক্তদান শিবির অনুষ্ঠানে সিপিএম ও তৃণমূল ছেড়ে পাঁচশোর বেশি কর্মী সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার সভাপতি হরি কৃষ্ণ দত্ত।
তিনি জানান, 'এই করোনা আবহের মধ্যে মানুষ বিজেপিকে ভালবাসে তাই সামাজিক দূরত্ব মেনে, মুখে মাক্স পড়ে বিজেপিতে যোগ দিলেন মহিলা কর্মী সমর্থকরা।'
দলে নবাগতরা জানান, তৃণমূল ধান্দাবাজ পার্টি। আমফান থেকে ১০০ দিনের কাজ সবটাই লুটেপুটে খাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা। সাধারণ জনগণ কিছু পাচ্ছেনা। সব লুটেপুটে খাচ্ছে তৃণমূলের নেতারা। মানুষ বুঝে গেছে তৃণমূল নামক এই রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাবে ২০২১ সালে।












Click it and Unblock the Notifications