হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৫০ জন ছাত্রী
হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ৫০ জন ছাত্রী
হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৫০ জন ছাত্রী৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার নওদা থানার বালী ২নং অঞ্চলের অধীনে কামাদপুর হাই মাদ্রাসার হোস্টেলে ৷স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পরই মাদ্রাসার হোস্টেলের ওই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে৷

রপরই অবস্থার অবনতি হলে তাদেরকে বুধবার সকালে নওদা গ্রামীণ হাসপাতালের ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রের খবর, খাবারে বিষাক্ত কিছু পড়ে ছিল ফলেই হোস্টেলের ছাত্রীরা অসুস্থ হয়েছেন বলে ডাক্তাররা জানিয়েছেন৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷
ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করেছে পুলিস। কী খাবার তাঁদের পরিবেশন করা হয়েছিল। এবং কারা পরিবেশন করেছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর উদ্বেেগ রয়েছেন অসুস্থ ছাত্রদের পরিবার। তাঁরা মাদ্রাসার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন।












Click it and Unblock the Notifications