প্রকাশ্যে বিষ খাওয়ার ঘটনাতে এখনও আশঙ্কাজনক পাঁচ শিক্ষিকা, কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের
প্রকাশ্যে বিষ খাওয়ার ঘটনায় স্তম্ভিত সমাজ! ঘটনায় এখনও পর্যন্ত আশঙ্কাজনক ওই পাঁচ শিক্ষিকা। এঁদের মধ্যে তিনজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবারই দুই শিক্ষিকার অবস্থার অবনতি হতে থাকলে সঙ্গে সঙ্গে এনআরএস হাসপাতালে ন
প্রকাশ্যে বিষ খাওয়ার ঘটনায় স্তম্ভিত সমাজ! ঘটনায় এখনও পর্যন্ত আশঙ্কাজনক ওই পাঁচ শিক্ষিকা। এঁদের মধ্যে তিনজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবারই দুই শিক্ষিকার অবস্থার অবনতি হতে থাকলে সঙ্গে সঙ্গে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এই মুহূর্তে চিকিৎসাধীন তাঁরা।

বাকি তিনজনের চিকিৎসা এই মুহূর্তে আরজিকরেই হচ্ছে। তবে রাতের দিকে অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে তাঁদের স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, অবস্থা আশঙ্কাজনক হলেও উদ্বেগের কিছু নেই বলেই জানাচ্ছেন ডাক্তাররা। সবরকম ভাবে চেষ্টা করা হচ্ছে বলে দাবি হাসপাতালের।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরও। আজ বুধবার এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'এ রাজ্যে সব থেকে কম বেতন পান শিক্ষকরা। দীর্ঘদিন ধরে ডিএ বাড়ানো হয়নি। প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন। এ রাজ্যে সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাঁর বিরুদ্ধে মামলা করা হচ্ছে।'
কার্যত বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে একই সুরে সুর মিলিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, 'এই সরকার নিজেদের সমস্যা মেটাতে পারেনি, এই সরকার কর্মসংস্থান বাড়াতে পারেনি, শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ করতে পারেনি'! আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তাঁর।
যদিও এমন প্রকাশ্যে বিষ খাওয়া প্রতিবাদের ভাষা হতে পারে না বলে দাবি কুণাল ঘোষের। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে শিক্ষকদের অনেক উন্নতি হয়েছে।
তবে এই ভাবে প্রকাশ্যে বিষ খাওয়ার ঘটনাতে কড়া পুলিশ প্রশাসন। পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বিধাননগর কমিশনারেট।
উল্লেখ্য বদলির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন শিক্ষিকারা। পশ্চিমবঙ্গ ঐক্য মঞ্চের ব্যানারে কখনও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবাফ্র কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। অভিযোগ, উত্তরবঙ্গের মানুষ হওয়া স্বত্বেও তাঁদের ইচ্ছাকৃত ভাবে দক্ষিণবঙ্গের প্রত্যন্ত এলাকাতে বদলি করা হয়েছে।
আর এই অভিযোগে মঙ্গলবার সকাল থেকে বিক্ষভ দেখাতে থাকেন আন্দোলনকারী শিক্ষিকারা। কিন্তু হঠাত করে বিকাশ ভবনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। আর তাঁদের পুলিশ আটকালেও কার্যত ধ্বস্তাধস্তি বেঁধে যায়। আর সেই সময় হঠাত করেই পুলিশের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পাঁচজন শিক্ষিকা।
প্রকাশ্যে এভাবে বিষ খেয়ে আয়মহত্যার চেষ্টার ঘটনা সমস্ত সমাজকে নাড়িয়ে দিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কোনও মন্তব্য সামনে আসেনি।












Click it and Unblock the Notifications