শিক্ষায় সুদিন ফিরছে! রাজ্যে তৈরি হচ্ছে আরও ৫টি বিশ্ববিদ্যালয়

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে, রাজ্যে আরও ৫টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হবে।

রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নীত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার নানা প্রচেষ্টা করে চলেছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গড়ে উঠেছে। পাইপলাইনে রয়েছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে, রাজ্যে আরও ৫টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হবে।

শিক্ষায় সুদিন ফিরছে! রাজ্যে তৈরি হচ্ছে আরও ৫টি বিশ্ববিদ্যালয়

পূর্ব মেদিনীপুরে জাতির জনক মহাত্মা গান্ধীর নামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ অক্টোবর অনুষ্ঠান হবে। এছাড়া আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে একটি করে বিশ্ববিদ্যালয় তৈরি হবে। রাজ্য সরকার মোট ২৩টি জেলায় ২৮টি বিশ্ববিদ্যালয় গড়ছে। মহাত্মা গান্ধীর নামে এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে।

এর পাশাপাশি মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ নিয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। একটি কমিটি গড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ফলে এবছর জেলায় জেলায় গান্ধী জয়ন্তী পালন করা হবে। স্কুল-কলেজে নানা প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থাও করা হয়েছে।

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষকে মাথায় রেখে কেন্দ্র সরকার নানা পরিকল্পনা করে এগিয়েছে কয়েক বছর আগে থেকেই। সেই পরিকল্পনার পাশাপাশি এবার রাজ্য সরকারও মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ পালনে আলাদা করে উদ্যোগী হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+