Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জুয়ার ঠেকের প্রতিবাদ, চোখ উপড়ে নেওয়ার চেষ্টা প্রতিবাদীর, জখম একই পরিবারের ৫

জুয়ার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীদের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা চালাল জুয়াড়িরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার খয়েরগামীতে।

ফারাক্কা, ২ নভেম্বর : জুয়ার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীদের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা চালাল জুয়াড়িরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার খয়েরগামীতে। একই পরিবারের পাঁচজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন প্রতিবাদী সত্য রজক ও তাঁর স্ত্রী প্রভাব রজক। আহতদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে আক্রান্ত পরিবার। বাড়ির পাশে জুয়া খেলার আসর বসছিল বেশ কিছুদিন ধরেই। প্রতিবাদে সরব হয়েছিলেন সত্য রজক। সেইসময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর চড়াও হন দুষ্কৃতীরা। ওই ধারালো অস্ত্র দিয়ে তাঁরা বাম চোখ উপরে নেওয়ার চেষ্টাও করা হয়।

জুয়ার ঠেকের প্রতিবাদ, চোখ উপড়ে নেওয়ার চেষ্টা প্রতিবাদীর, জখম একই পরিবারের ৫

স্বামীকে বাঁচাতে ছুটে এসে আক্রান্ত হন স্ত্রী প্রভা রজকও। তিনিও গুরুতর জখম হয়েছেন৷ জখম হয়েছেন ওই পরিবারের পাঁচ সদস্যই। অভিযোগের তির গৌতম মণ্ডল, বিকাশ মণ্ডল নামে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুধু জুয়ার আসর বসিয়েই ক্ষান্ত থাকেনি জুয়াড়িরা, নিজেদের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজও চালাত তারা।

মঙ্গলবারও জুয়ার আসর বসে। সত্যবাবু প্রতিবাদ করতেই, তাঁকে ধরে মারধর শুরু করে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+