ইসলামপুর থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি
অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ।
অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ। ধৃতরা জানিয়েছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তাঁরা কাশ্মীরে কাজ করতে গিয়েছিল। সেখানে কাজ সেরেই দেশে ফিরছিল। গতকাল তাঁদের ইসলামপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের জেল হেফাজত দিয়েছে।

কাশ্মীরে দীর্ঘদিন ধরেই নাকি তাঁরা কাজ করছিলেন বলে জানিয়েছেন। কেন হঠাৎ করে তাঁরা কাশ্মীরে কাজ করতে গিয়েছিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। অন্য কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। ইসলামপুেরর নরগাঁও সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিস।












Click it and Unblock the Notifications